

"শৈশব থেকেই সাহিত্যের ক্লাসিক ধারা শামীমা জামানের ভেতরে তৈরি করেছে এক নিভৃত টান। পাঠ ও অনুশীলনের ধারাবাহিকতায় তাঁর লেখালেখি পরিণত হয় দৃঢ় অভ্যাসে—যার স্বীকৃতি হিসেবে ১৯৮৯ সাল থেকে পরপর তিনবার বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির বার্ষিক প্রতিযোগিতায় তিনি প্রথম স্থান অর্জন করেন। জাতীয় দৈনিক ও লিটল ম্যাগাজিনে নিয়মিত লেখালেখির পাশাপাশি তাঁর উপন্যাসগুলো—আঁধার ঘুমির অরণ্য (২০০৭), ঘুম ভেঙে (২০১০), ফুলনন্দিনী (২০১১)—তাঁর সাহিত্যিক পরিচয়কে আরও স্পষ্ট করে।"

